সীতাকুন্ডে গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষ, নিহত-১

0

কামরুল ইসলাম দুলু, সিটি নিউজ :: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে আসামী ধরতে গিয়ে গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।পুলিশ গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি চালালে সাইফুল (১৬) একজন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরো দুইজন।

জানা গেছে বুধবার (২৪ জানুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার ভাটিয়ারী এরাকার তেলী বাড়িতে সাদা পোষাকে আসামী ধরতে গেলে স্হানীয় এলাকাবাসীর সাথে এ ঘটনা ঘটেছে।

ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ভাটিয়ারী এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় একঘন্টা পর রাত সাড়ে ১০টার স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেয়ার পর মহাসড়ক অবরোধ তুলে নেয়া হয়।

ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন জানান, গ্রামবাসী অভিযোগ করেছে সাদা পোষাকের পুলিশ কোন কারণ ছাড়াই বিনা

ওয়ারেন্টে কয়েকজনকে আটক করে নিয়ে যেতে চাইলে তারা বাধা দেন। এতে পুলিশ গুলি চালায়। গুলিতে ৩ জন আহত হয়। এসময় হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ।

নিহত সাইফুল এলাকার কামাল মেম্বারের বাড়ির সামসুল আলমের পুত্র। আহত দুইজন হলো জয় (১৬) ভোলা আহমেদ (৫৫)। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনা সম্পর্কে বারবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও সীতাকুণ্ড মডেল থানার অফিসার্স ইনচার্জ ইফতেখান হাসান মোবাইল রিসিভ করেননি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.