তাহসান ও পূজা একসঙ্গে

0

সিটিনিউজবিডি :  তাহসান ও পূজা একসঙ্গে গাইলেন ‘অনুভবে তুমি’ গানটি। ফয়সল রাব্বিকিনের লেখা এই গানের সুর ও সংগীত তাহসানের করা। কথা ছিল, ঈদুল ফিতরে আসবে এই গানের মিউজিক ভিডিও। সেখানে একসঙ্গে দেখা যাবে দুই শিল্পীকে। কিন্তু সে সময় আর মুক্তি দেওয়া হয়নি তা।

অবশেষে দেরিতে হলেও আসছে তাহসান–পূজার মিউজিক ভিডিওটি। এ মাসের শেষের দিকেই এটি বাজারে ছাড়বে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক ও শিমুল মুস্তাফি।

তাহসানের সঙ্গে গাইতে পেরে বেশ রোমাঞ্চিত পূজা। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে আমি তাঁর গানের ভক্ত। খুব ইচ্ছা ছিল তাঁর সঙ্গে গাওয়ার। সেই ইচ্ছা পূরণ হয়েছে।’

তাহসানও মিউজিক ভিডিওটি নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘নতুনদের অনেকের সঙ্গে কাজ করেছি। এই তালিকায় মেয়েদের সংখ্যা কম। তবে এতটুকু বলতে পারি, পূজা বেশ ভালো গেয়েছেন। মিউজিক ভিডিওটাও ভালো হয়েছে।’

জানা গেছে, সংগীতা ডিভিডি আকারে মিউজিক ভিডিওটি বাজারে ছাড়বে। এর সঙ্গে থাকছে পূজার আরও চারটি পুরোনো গানের মিউজিক ভিডিও—এমনটাই জানানো হয়েছে সংগীতা থেকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.