হাটহাজারীতে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

0

সিটি নিউজ ডেস্ক :: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে এই ইজতেমা শুরু হয়। 

ইজতেমায় বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২০ লাখ মুসল্লি জমায়েত হবেন বলে আশা করছেন আঞ্চলিক ইজতেমার প্রধান সমন্বয়ক মওলানা মুফতি জসিম উদ্দিন।

এবারের আঞ্চলিক ইজতেমা শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

আগামী রোববার সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই আঞ্চলিক ইজতেমা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.