সিটিনিউজবিডি : মরণঘাতী এইচআইভি আক্রান্ত অন্তত এক ডজন এইডস রোগীকে আত্মঘাতী বোমা হামলা চালানোর কাজে ব্যবহার করবে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার ভেতরে এসব এইডস রোগীকে ব্যবহার করে আত্মঘাতী বোমা হামলা চালানো হবে।
সিরিয়ার একটি সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের মায়েদিন শহরের একটি হাসপাতালে অন্তত ১৬জন এইডস রোগীকে পৃথকভাবে নির্জন স্থানে রাখা হয়েছে। এদের বেশিরভাগই বিদেশী। এইচআইভি জীবাণু বহনকারী নারীদের সঙ্গে যৌনাচার লিপ্ত হওয়ার কারণে তারাও এই রোগে আক্রান্ত হয়েছেন।
ইতোপূর্বে এই রোগে আক্রান্ত অনেককে আইএস হত্যা করলেও, এখন এই নীতি থেকে তাঁরা দূরে সরে এসেছে। সন্ত্রাসীদের এই নতুন পরিকল্পনাকে সমালোচনা করেছে দেশটির মানবাধিকার সংগঠনগুলো। তাদের দাবি, আইএসের এই নৃশংস পন্থা পরিহার করা উচিত।
