আরও একটি রেকর্ড ভাঙল ‘পদ্মাবত’

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: সঞ্জয় লীলা বনশালির পদ্মাবত মুক্তির দিন থেকেই বিভিন্ন রেকর্ড ভেঙেছে। এবার মুক্তির সাতদিনের মধ্যে আরও একটি রেকর্ড ভাঙল দীপিকা-রণবীর-শাহিদের পদ্মাবত।

মাত্র সাতদিনের মধ্যে বনশালির ম্যাগনাম ওপাস বিশ্ববাজার থেকে বক্স অফিস কালেকশনের নিরিখে তিনশো কোটির ক্লাবে ঢুকে পড়েছে।

২০১৮ সালের এটাই প্রথম ছবি যে তিনশো কোটির ক্লাবে ঢুকল। এই পিরিয়ড ড্রামা এরমধ্যেই ভারতের বাজার থেকে ২০১.৫০ কোটি টাকা আয় করেছে এবং বিদেশের বাজার থেকে ১০৬.৫০ কোটি টাকা। বিশ্ববাজার থেকে এখনও পর্যন্ত পদ্মাবতের আয় ৩০৮ কোটি।

গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থানে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, বক্স অফিস থেকে পদ্মাবতের এই কালেকশন নিঃসন্দেহে প্রশংসনীয়।

পদ্মাবত সিনেমায় অভিনয় করেছেন দিপীকা পাডুকোন, রণবীর সিং, শাহিদ কাপুর, আদিতি রাও হায়দারি, রাজা মুরাদসহ আরো অনেকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.