সিটিনিউজবিডি : ‘ডন’ ছবি বলতেই অভিনেতা অমিতাভ বচ্চন অথবা শাহরুখ খানকে বুঝায়। এর কারণ এই দু’জন এমনভাবে ছবিগুলো ফুটিয়ে তুলেছেন যে একটা ট্রেডমার্ক তৈরি হয়ে গেছে।
তবে এ বার পালা দক্ষিণের? তামিল ছবির সবচেয়ে বড় স্টারই সম্ভবত হতে চলেছেন পরবর্তী ‘ডন’। তবে হিন্দি ছবির গল্পের সঙ্গে নতুন ‘ডন’র কোনও মিল থাকবে না বলে শোনা যাচ্ছে। মিল শুধু নামে। আর অভিনয়ে থাকবেন রজনীকান্ত।
ছবির নাম ঘোষণা করেছেন স্বয়ং রজনীকান্ত। ছবির নাম থাকবে ‘কাবালি’। তামিলে ‘কাবালি’ শব্দটি সাধারণত ‘ডন’-এর সঙ্গেই যুক্ত করা হয়ে থাকে। নায়িকা বাছাইয়েও চমক রয়েছে। সম্ভাব্য নায়িকা রাধিকা আপ্তে।
