জিয়া পরিবারের দূর্নীতির দায়, বয়ে বেড়াতে হচ্ছে বিএনপিকে

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: নগর আওয়ামীলীগ উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক সহ সভাপতি এ কে এম বেলায়েত হোসেন বলেন, জিয়া পরিবারের সীমাহীন দূর্নীতির দায়, বয়ে বেড়াতে হচ্ছে বিএনপিকে।

জিয়াউর রহমানের রেখে যাওয়া সুটকেইস থেকে কোকো ১, কোকো ২, ড্যান্ডি ডায়িংসহ বিদেশে সম্পদের পাহাড় গড়া, বিলাসবহুল জীবনযাপন, একে একে মিডিয় সহ বড় বড় শিল্প প্রতিষ্ঠানের বেনামে মালিকানা, তারেক রহমানর দূর্নীতির আখড়া হাওয়া ভবনের মাধ্যমে বেপরোয়া চাঁদাবাজির কারণে সারা দেশে বিএনপি’র সাংগঠনিক অবস্থা নাজুক। শুধু দেশবাসীর কাছে নয় বিএনপি’র ভিতরে তারেক জিয়ার বেপরোয়া চাঁদাবাজি, সন্ত্রাসী, আন্ডারওয়ার্ল্ড গডফাদারদের সাথে সম্পর্কের কারণে অনেক রাজনীতিবিদ রাজনীতি থেকে দূরে সরে গেছেন।

বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ফরিদ মাহমুদের উদ্যোগে ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডে বি ব্লক বিহারী কবরস্থানস্থ বায়তুর নুর জামে মসজিদে চট্টগ্রামের অবিসংবাদিত নেতা মরহুম আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল এবং সরকারে উন্নয়ন প্রচার উপলক্ষে সমবেত মুসল্লীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে তিঁনি উপরোক্ত কথা গুলো বলেন। হালিশহর বি ব্লক বাইতুর নূর জামে মসজিদে মিলাদ পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ডাঃ ফজলুল হক আনসারী রহমান।

বাকি নামাজের পরে আলহাজ্ব ফরিদ মাহমুদ, নগর আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এ কে এম বেলায়েত হোসেন, চসিক সাবেক প্যানেল মেয়র, নগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেনের হাতে সরকারের উন্নয়নমূলক তথ্য সম্বলিত প্রচার পত্র তুলে দেন। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম চৌধুরী, মো: শহিদ আজম, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিমুল ইসলাম মজুমদার, সমাজকল্যাণ সভাপতি মাহবুব পাটোয়ারী, নগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমেদ, মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি, নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ারদী, অলিউর রহমান সোহেল, থানা শ্রমিক লীগ সভাপতি মো: আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, জহির উদ্দিন সুমন, রাশেদ চৌধুরী, মো: নুরুজ্জামান, আনিসুর রহমান মামুন, জালাল উদ্দিন, ইয়াছিন ভূঁইয়া, আবু বক্কর সিদ্দিকী পলাশ, মো: বেলাল হোসেন, মো: আলমগীর হোসেন, মো: শাহেদুল ইসলাম, মো: নাজমুল, মো: তৈয়ব, মো: ইসমাইল, মো: সোহেল, মো: বাপ্পী, মো: নাছির, মো: লেদু, মোয়াজ্জেম হোসেন, মো: রাসেল, মো: সুমন, মো: মহিউদ্দিন মহি, গিয়াস উদ্দিন সোহেল, মাসুদ পারভেজ সোহেল, টিটু তালুকদার, মো: মাসুদ, মো: রাজীব, মো: সাজু, মো: আয়মন, মো: রবি, মো: বেলাল, আবদুল কাদের শুভ, মো: রনি, মো: সোহেল, শাহ আলম, মো: শামীম প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ এই সরকারের বিপুল সংখ্যক উন্নয়ন কর্মকান্ডের তথ্য এরাকার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সকল স্তরের নেতা কর্মীদের প্রতি অনুরোধ জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.