একুশ আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা যোগায়
নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: একুশ আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরনা যোগায়, একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করা। একুশ মানে সারা বিশ্বে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের সংগ্রাম।
৫২ সালের একুশে ফেব্রুয়ারীতে যারা রক্ত দিয়ে আমাদের শিখিয়ে গেছে অধিকার আদায়ের লড়াই কিভাবে করতে হবে, তাদেরই দেখানো পথে ৭১ এ ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযদ্ধের বিজয় হয়েছে।
জাতির জনক শেখ মুজিবর রহমান ৫২ সালেই বাংলা ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হন তবুও তিনি অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেননি।
বর্তমানে আমাদের দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যহত করার দেশী বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন আমরা বীরের জাতি। আমরা অন্যায়ের কাছে মাথানত করার জাতি নই। তাই সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে আজ দেশের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প পদ্মাসেতু বাস্তবায়নের পথে।
একুশের শহীদদের দেখানো পথে আমরা আগামীতে উন্নত জাতি হিসেবে বিশ্বের দরবারে বাংলাদেশের স্থান হলেই শহীদদের আত্মা শান্তি পাবে। যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিজয়ের মাধ্যমেই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র।
উপরোক্ত বক্তব্যগুলো বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে একুশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার সময় বলেছেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের আলোচনা সভা চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক সুমনের স ালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এড. আনোয়ার হোসেন আজাদ, একরাম হোসেন, মাসুদ রেজা, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, আবদুল আজিম, আবু বক্কর সিদ্দিক, দেলোয়ার হোসেন দেলু, ইকবাল ইকরাম শামীম, কফিল উদ্দিন, কাজল প্রিয় বড়–য়া।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, মাহাবুব আলম আজাদ, শাখাওয়াত হোসেন স্বপন, রওশন উদ্দিন, সাবের আহম্মদ, আহসাব রসুল জাহেদ, আবু বক্কর চৌধুরী, আজিজ উদ্দিন, আমানত উল্লাহ ডিউক, শাকিল হারুন, ওয়ার্ড যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের মধ্যে জসিম উদ্দিন, তারেক ইমতিয়াজ ইমতু, মো: হারুন, মান্না বিশ্বাস, নজরুল ইসলাম, আতিক উল্লাহ, জামান উদ্দিন রাজু, সাজু বিশ্বাস, আবদুল ওয়াজেদ রাজীব প্রমুখ।
