ওবায়দুল কাদের এর মা আর নেই

0

সিটি নিউজ ডেস্কঃঃ  বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরের মাতা বেগম ফজিলতুন নেসা মোসাররফ আর নেই। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গতকাল রাত ১০ টা ৩৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নাহ লিল্লাহে……রাজেউন)।

মরহুমার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মোসাররফ হোসেনের স্ত্রী।

মন্ত্রী ওবায়দুল কাদেরও মায়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল বলে জানিয়েছিলেন। সেই সময় তাঁর শ্বাসকষ্ট ভীষন বেড়ে যায়। চিকিৎসকরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। স্বজন- পরিজনরা সবাই হাসপাতালে ভিড় করছিলেন।মায়ের অতি আদরের সন্তান ওবায়েদুল কাদের এই অসুস্থতার সময় সব কাজ ফেলে রেখে দিবা-রাত্রি মায়ের শয্যাপাশে ছিলেন ।

মরহুমা ৪ ছেলে ও ৬ মেয়ের মাতা। আজ ২৭ ফেব্রুয়ারি নোয়াখালীরর কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণমাধ্যমে পাঠানো আলাদা শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোকবার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বেগম ফজিলাতুন্নেসার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এর আগে ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোকাহত। তিনি ছিলেন রত্নগর্ভা মহীয়সী নারী।

এই সংবাদ শুনে  অন্য মন্ত্রীরাও শোক প্রকাশ করেন। বিএনপির মহাসচিব মিরজা ফখরুল ইসলাম আলমগির ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও  শোক প্রকাশ করেছেন। গতকাল থেকে মরহুমার অবস্থা খারাপের দিকে যাচ্ছিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.