Browsing Category
জাতীয়
পদ্মা-মেঘনায় দু’মাস মাছ ধরা নিষিদ্ধ
চাঁদপুর: আজ ১ মার্চ থেকে শুরু হচ্ছে ইলিশ সংরক্ষণে ‘অভয়াশ্রম কর্মসূচি’। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ দু’মাস চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাল ফেলা যাবে না।
ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০০৬ সাল থেকে চাঁদপুরের…
মধ্যরাত ও ভোরে কুপিয়ে ছিনতাই, আহত ২
ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ি ও খিলগাঁওয়ে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন— সবুজ মিয়া (৩৫) ও সাদ্দাম হোসেন (২২)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার…
আ.লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোরবান আলীকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাপপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। রাত পৌনে ১১টার দিকে…
৩৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি
সিটিনিউজবিডি : বাংলাদেশ সিভিল সার্ভিস-বিসিএসের ৩৭তম পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
সোমবার এই বিজ্ঞপ্তি জারি করা হয় বলে জানিয়েছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন (ক্যাডার)।
তিনি জানান, আগামী ৩১ মার্চ…
বাসচাপায় নারী পোশাক শ্রমিক নিহত
সাভার (ঢাকা): আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় আফরোজা আক্তার (২৪) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিক অসন্তোষের আশঙ্কায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সোমবার সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের আশুলিয়ার জামগড়া…
যুবলীগ নেতা শুকুর হত্যায় জড়িত সন্দেহে আটক ১
মেহেরপুর : জেলার গাংনী উপজেলার বামন্দী নিশিপুরের শুকুর আলী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে বামন্দী বাজার এলাক থেকে তাকে আটক করে গাংনী থানা পুলিশের একটি দল। আটক মাদক ব্যবসায়ী…
বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত কিশোরের
ঢাকা : রাজধানীর উত্তরায় চলন্ত বাসের ধাক্কায় মারা গেছে অজ্ঞাত এক কিশোর। ছেলেটির বয়স আনুমানিক ১৫। পরনে ছিল টি-শার্ট ও ফুল প্যান্ট।
রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উত্তরা থানার অদূরে অজ্ঞাত ওই কিশোর রাস্তা পার হওয়ার সময় একটি ঘাতক…
‘কমপক্ষে ১০০ অর্থনৈতিক জোন গড়ে তুলতে চাই’
গোলাম সরওয়ার, সিটিনিউজবিডি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেশকে এগিয়ে নিতে চাই। তবে সবকিছুই হতে হবে পরিকল্পিত। আর সেই চিন্তা থেকেই আমরা যত্রতত্র শিল্প কলকারখানা গড়ে না তুলে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজে হাত দিয়েছে। এ লক্ষ্যে আমরা…
বাহুবলে যুব সংহতি নেতার খণ্ডিত লাশ উদ্ধার
হবিগঞ্জ: জেলার বাহুবলে চার শিশু হত্যার রেশ কাটতে না কাটতেই জাতীয় যুব সংহতি নেতা রফিক মিয়ার খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় আখাউড়া-সিলেট রেল সেকশনের দাসপাড়া এলাকা থেকে খণ্ডিত লাশ উদ্ধার…
প্রেমের টানে বোরকা পরে ছাত্রীদের ক্লাসে প্রেমিক
ঢাকা : প্রেমের টানে বোরকা পরে স্কুলে ঢুকে ফেঁসে গেছে এক কিশোর। পরে ভ্রাম্যমাণ আদালতের দেয়া রায়ে তাকে যেতে হয় শ্রীঘরে।
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে রাজধানীর হাজারীবাগের সালেহা স্কুল অ্যান্ড কলেজে। ওই বখাটের নাম রাসেল আক্তার (১৭)।…
তেজগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় নিহত ১
ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গিয়েছে এক ব্যক্তির। নিহত ওই ব্যক্তি সুরুজ মিয়া (৪৫)।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ মিয়ার বাবা আকবর…
রামপুরায় ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু
ঢাকা : রাজধানীর রামপুরার পূর্ব হাজিপাড়ায় এক পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে হেনা আক্তার দোলন (২০) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে কী কারণে তিনি ছাদে উঠেছিলেন আর কেনই বা পড়ে গেলেন, তা সম্পর্কে কিছুই জানা যায়নি।
পুলিশ বলছে, মৃত হেনার…