ভারী বৃষ্টি থাকতে পারে আরও একদিন

দেশজুড়ে আরও ২৪ ঘণ্টা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসলেও পরবর্তী ৬ দিন বৃষ্টি থাকবে। শনিবার (৫ অক্টোবর) সকালে আবহাওয়া অফিসের ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানানো হয়েছে।…

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম, আপনারা জানেন আমার উপর কি নির্যাতন হয়েছে।   নির্যাতনের ট্রমা এখনো বয়ে বেড়াচ্ছি। এর মধ্যে আছে মিথ্যা মামলা।  আগামীকাল কাল শনিবার (৫ অক্টোবর)  সকাল ১১:৩০ মিনিট জামাল খান চট্টগ্রাম প্রেস ক্লাব সামনে…

গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি ইসরাইলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী রাহী মুস্তাহাসহ আরও দুই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরাইল। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও তেল-আবিব ভিত্তিক নিরাপত্তা পরিষেবা শিন বেট বৃহস্পতিবার…

পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য…

‘পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে খুব খুশি’

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার হযরত শাহজালাল বিমানবন্দরে সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। অধ্যাপক ইউনূস বলেছেন, ঢাকায়…

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  এতে সরকারের সব উপদেষ্টা অংশ নেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তার সভাপতিত্বে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। গত ২৪ সেপ্টেম্বর…

বেনাপোল দিয়ে ২৭৬ টন ইলিশ গেল ভারতে

বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঁচ চালানে ২৭৬ মেট্রিক টন ইলিশ গেল ভারতে। এর মধ্যে গত বৃহস্পতিবার ৫৪ মেট্রিক টন, শনিবার ৪৫ মেট্রিক টন, রবিবার ১৯ মেট্রিক টন, সোমবার ৮৯ মেট্রিক টন এবং গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) ৬৯ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।…

জামিন পেলেন সম্পাদক মাহমুদুর রহমান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন ‘আমার দেশ’ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল…

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী-শিশুরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে…

সাকিব আল হাসানের ব্যাংক হিসাব তলব

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার পাঠানো এক চিঠিতে পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাংক ও…

নভেম্বরে ইউনূস-মোদির বৈঠক হতে পারে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠিক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী নভেম্বরে থাইল্যান্ডে ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)’ শীর্ষ সম্মেলনের ফাঁকে…

অলংকার মোড়ে ট্রাকচাপায় গার্মেন্ট কর্মী নিহত, আহত ৪

চট্টগ্রাম নগরের অলংকার বিটেক মোড়ে ট্রাকচাপায় এক নারী গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে রাস্তা পারাপার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ওই নারীর নাম মোছাম্মৎ ঝুমুর। তিনি ভোলা…