প্রিয় সহকর্মীবৃন্দ
আসসালামু আলাইকুম, আপনারা জানেন আমার উপর কি নির্যাতন হয়েছে। নির্যাতনের ট্রমা এখনো বয়ে বেড়াচ্ছি। এর মধ্যে আছে মিথ্যা মামলা। আগামীকাল কাল শনিবার (৫ অক্টোবর) সকাল ১১:৩০ মিনিট
জামাল খান চট্টগ্রাম প্রেস ক্লাব সামনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের ভাই আনিসুজ্জামান রণির দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আমার পরিবারের সদস্যদের নিয়ে দাঁড়াবো।
আমি আমার বউ বাচ্ছা নিয়ে দাড়াবো। আপনাদের উপস্থিতি আমাকে আরো অনুপ্রেরণা দিবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে শক্তি যোগাবে। অতীতের মত আপনাদেরকেও আমার পাশে থাকার জন্য কৃতজ্ঞ থাকবো।
নিবেদক
সাংবাদিক গোলাম সরওয়ার
