মুম্বাইয়ের রাস্তায় শাহরুখে সঙ্গী পাকিস্তানি মাহিরা

0

বিনোদন ডেস্কঃ সপ্তাহ খানেক আগে বলিউডে প্রথমবার পা রাখা পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে প্রথমবার গোয়ায় দেখা গিয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানকে! খুব চুপিসারেই মিডিয়ার চোখ ফাঁকি দিয়ে সেরে নিচ্ছিলেন আসন্ন ছবি ‘রইস’-এর শুটিং। আর এক সপ্তাহ যেতে না যেতেই ফের পাকিস্তানি মাহিরার সঙ্গে দেখা গেল শাহরুখ খানকে! তবে এবার আর গোয়ায় নয়, একেবারে মুম্বাইয়ের রাজপথে!

হ্যাঁ। সপ্তাহ খানেক আগে ‘রইস’-এর শুটিংয়ে গোয়ায় প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ খান ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে। যেখানে তাদের সঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকীকেও দেখা গিয়েছিল। তবে এক সপ্তাহ সেখানে শুটিং শেষ করার পর মুম্বাইয়ের রাস্তায় শুটিংয়ে ব্যস্ত আছেন শাহরুখ।

গতকাল মুম্বাইয়ের রাস্তায় শুটিংয়ের সময় মোবাইল ফোনে তোলা বেশকিছু ছবি লিক হয়ে যায়। সেখানে ক্লাসিক জিপে মুম্বাইয়ের রাস্তায় দেখা দেখে শাহরুখ খানকে। তিনি গাড়িটি ড্রাইভ করছেন, আর তার পাশের সিটে বসে আছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। তার দুই বাহুতে ছোট্ট একটি শিশুকেও দেখা গেছে। আরেকটি দৃশ্যে শাহরুখকে দেখা গেছে মুম্বাইয়ের রাস্তায় ৮০ সিসির মোটর বাইকে চোখে-মুখে খুব তাড়া নিয়ে ছুটে চলেছেন!

ছবিটির শুটিং সেট পুরোটা নির্মাণ করা হয়েছে ভারতের আশির দশকের। যেখানে ঠাঁই পাবে গুজরাটের বাস্তব একটি গল্প। যেখানে শাহরুখকে দেখা যাবে একজন স্মাগলারের ভূমিকায়। যিনি অবৈধভাবে পুরো শহরে অ্যালকোহল কিংবা মাদক বাণিজ্যের জাল বিস্তার করেন। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

প্রসঙ্গত, চলতি বছরে ভিন্নরূপে, ভিন্নঢঙে আসছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গেল বছরে মাত্র একটি ছবি মুক্তি পেলেও চলতি বছরে মুক্তি পাবে তার দুটি ছবি। একটি ‘ফ্যান’ এবং অন্যটি ‘রইস’। রাহুল ধোলাকিয়ার ‘রইস’ নামের ছবিটি নিয়ে ব্যস্ত থাকলেও এরইমধ্যে বন্ধু করন যোহরের সঙ্গে নিজের প্রোডাকশন হাউজ থেকে নির্মাণ করতে চলেছেন আরো একটি ছবি। যেখানে তার বিপরীতে প্রথমবার অভিনয় করবেন আলিয়া ভাট। সেই ছবিটি নির্মাণ করতে চলেছেন ‘ইংলিশ ভিংলিশ’ নির্মাতা গৌরি সিন্ধি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.