সশস্ত্র বাহিনী দিবসে চট্টগ্রাম সেনানিবাসে বর্ণিল আয়োজন

0

জুবায়ের সিদ্দিকী/গোলাম সরওয়ার : সেনা, নৌ ও বিমান বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম সেনানিবাসের ইবিআরসি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটেন সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার, নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহিন ইকবাল, বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার কমোডর এইচএম ফজলুল হক।

এ সময় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধাসহ চট্টগ্রামের গণ্যমান্য আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
স্বাগত বক্তব্যে এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার সশস্ত্রবাহিনীর গৌরবগাথা তুলে ধরে বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়ন কর্মযজ্ঞ ও দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখছে। নানামুখী জনসেবামূলক কাজ করে দেশবাসীর আস্থা অর্জন করেছে।
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ব্যান্ড ডিসপ্লে ও বাদ্য পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। এদিকে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চট্টগ্রাম নৌ জেটিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা আবু বকর’ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ যুদ্ধজাহাজটি পরিদর্শন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.