সিটি নিউজ, চট্টগ্রামঃঃ চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরি এলাকায় অগ্রনী ব্যাংক আসকার দিঘী শাখায় আগুন লেগেছে। আজ মঙ্গলবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে এ্যাপোলে শপিং সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত ব্যাংকটির আগুনের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের তিনটি গাড়ী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস আধঘণ্টার মধ্য আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর শুরু হয় ড্যাম্পিং কাজ।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (মিডিয়া উইং) জসিম উদ্দিন জানান, ব্যাংকের জেনারেটর রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করেছে। ক্ষয়ক্ষতিও বেশী হয়নি। জেনারেটর চলতে চলতে অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়।
এদিকে ঞটনাস্থলে গিয়ে দেখা গেছে আগুনের ধোঁয়ায় এ্যাপলো শপিং সেন্টারসহ আশে পাশে অন্ধকার হয়ে পড়ে। ব্যবসায়ি, ব্যাংকের কর্মচারী কর্মকর্তা ও আশপাশের লোকজন ছুটাছুটি করতে থাকে।
