শেখ হাসিনা চট্টগ্রাম সফরঃ আ.লীগ ও ছাত্রলীগের মতবিনিময়
সিটি নিউজ, চট্টগ্রামঃঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়মীলীগ ও ছাত্রলীগের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১৩ মার্চ ) বিকাল ৩টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আগামী ২১ মার্চ বুধবার দক্ষিণ চট্টগ্রামস্থ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম দক্ষিণের পটিয়ায় আগমন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা মোছলেম উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মফিজুর রহমান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম. বোরহান উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: আবু তাহেরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বোরহান উদ্দিন এমরান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও সম্পাদকমন্ডলীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন উপজেলার ছাত্রলীগের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বলেন, আগামী ২১ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রামস্থ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন।
নেত্রীর সমাবেশকে জনসমাগম করতে হলে ছাত্রলীগকেই উদ্যোগী হয়ে প্রত্যেকটি উপজেলায় মানুষের দ্বারে দ্বারে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বার্তা পৌঁছে দিতে হবে। প্রধান বক্তা মফিজুর রহমান বলেন, আগামী ২১ মার্চ চট্টগ্রামাবাসির জন্য উৎসবের দিন। জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধভাবে এই উৎসব পালন করতে হবে।
