সিটি নিউজ, সীতাকুন্ডঃঃ সীতাকুণ্ড উপজেলার বাডবকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারপারের সময় সড়ক দুর্ঘটনায় মো. নবী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাডবকুণ্ড এলাকার এস কে এম জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মো. নবী রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুত্বর আহতবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নবীকে মৃত ঘোষনা করেন। নিহত নবী সীতাকুণ্ড উপজেলার লালানগর এলাকার ইলিয়াছের পুত্র বলে জানা যায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই আলাউদ্দিন জানান, গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
