চুন্নাপাড়া মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

0

আনোয়ারা প্রতিনিধি:: আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় খাজা গরীবে নেওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতী (রাহ.),সুলতানুল আরেফিন হযরত ছৈয়দ ছেরাজুল মোস্তাফা (রাহ.) ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ আবুল মনছুর মুনিরীর (রাহ.) ফাতেহা শরীফ এবং আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া (রাহ.) সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী এম এ হান্নান।

বিশেষ অতিথি ছিলেন রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.আবু ছৈয়দ,শাহী আকবরী জামে মসজিদের খতিব মাওলানা মো.ওসমান গণি, অত্র মাদ্রাসার সাবেক সভাপতি মো.নুরুল হক,রায়পুর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো.সোলায়মান আল-কাদেরী।

এতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শেখ জামাল হোসেন। এ সময় রায়পুর ইউনিয়নের সদস্য মাওলানা মো.ইসহাক,জাহাঙ্গীর আলম,জাহেদুল হক ও মো.ইসমাঈল প্রমূখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.