আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

0

আনোয়ারা প্রতিনিধি:: আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা মালিপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার দিনগত রাত দুইটায় ওই এলাকায় বাঁধের ব্লক নির্মাণ কাজের সাইট অফিসে এ ঘটনা ঘটে। নিহত যুবক আবদুল বারী (২৬) পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স গোলাম রব্বানীর অধীনে সাইট অফিসে নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন।

তিনি উপজেলার গহিরা মালিপাড়া এলাকার মৃত হাজী নুরুল হকের পুত্র বলে জানা গেছে। রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আমিন শরীফ জানান,রাতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে হোল্ডারে বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশত তারে জড়িয়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়।

সকালে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করে দুপুরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুব মিল্কী বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যান। রাতে পরিত্যক্ত হোল্ডারে বাল্ব লাগাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.