বোয়ালখালী প্রতিনিধি::২৬ বছর পূর্বে আনোয়ারা থানার ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আবুল কাশেম (৫২) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৩ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার পশ্চিম গোমদ-ীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার গণি মিয়ার ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিমাংশু কুমার দাস রানা জানান, চট্টগ্রামের আনোয়ারা থানার ১৯৯২ সালের এক ডাকাতি মামলায় আবুল কাশেমকে ১০ বছরের কারাদ- দেয় আদালত। একই সাথে ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একবছরের কারাদ-ের আদেশ দেয়া হয়েছে। চলতি বছরের ১০ মার্চ এ রায় দেন আদালত।
বুধবার (৪এপ্রিল) আবুল কাশেমকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান থানার এস আই আবু কাওসার।
