নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ::উপজেলার ধোপাছড়ি এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত উপজেলা শ্রমিকলীগ নেতা মো.নুরুল ইসলাম খোকা হত্যা মামলার ৪ আসামীকে চন্দনাইশ ও চট্টগ্রাম বিমান বন্দর থেকে আটক করেছে পুলিশ। খোকার মৃত্যু সংবাদ শুনে সৌদি প্রবাসী তার মামা সাতবাড়ীয়া আরিফশাহ্ পাড়ার আবুল হাশেম (৫৮) গত ৫ এপ্রিল সকালে সৌদি আরবে ইন্তেকাল করেন।
গত ৪ এপ্রিল বিকালে ধোপাছড়ি এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয় উপজেলা শ্রমিক লীগ নেতা নুরুল ইসলাম খোকা। এব্যাপারে তার ভাই মো. জমিরুল ইসলাম বাদী হয়ে গত ৫ এপ্রিল রাতে চন্দনাইশ থানায় ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ মামলার সূত্র ধরে গতকাল ৬ এপ্রিল চন্দনাইশ থেকে এজাহার নামীয় ১২ নং আসামী খুনিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মো.গিয়াস উদ্দীনকে আটক করে। অপর দিকে দুপুরে বিদেশ পাড়ি জমানোর চেষ্টাকালে চট্টগ্রাম বিমান বন্দর থেকে এজাহার নামীয় ২,৪,নং আসামী মৃত কবির আহমদের ছেলে মো. রফিক (৪৫), মো. নাছির উদ্দিন (৫০), ৬নং আসামী আবুল বশরের ছেলে মো. কায়সার (৩৬) কে আটক করে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন ভূইয়া বলেছেন গ্রেফতারকৃত আসামীদেরকে আজ ৭ এপ্রিল রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হবে।
মামলার এজাহার ও সুরুতহাল রির্পোট থেকে জানা যায়, ঘটনার দিন শ্রমিকলীগ নেতা খোকাকে পূর্ব পরিকল্পিত ভাবে তার মৎস্য খামারে প্রতিপক্ষগণ বাম হাতের বাহুর নিচে, পিঠের বাম ও ডান পার্শ্বে, কোমরে, পাচায়, কোমরের উরুতে একাধিক গুলি করে। তাছাড়া হাতÑপা ও শরীরে বিভিন্ন স্থানে হাতুড়ী, লোহার রড, ধারালো ছুরি দিয়ে আঘাত করে। তাছাড়া পায়ের হাড় ভেঙ্গে হত্যা নির্মমভাবে হত্যা করা হয় খোকাকে। মামলা এজাহারে ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মোরশেদুল আলম, একই এলাকার মৃত কবির আহমদের ছেলে মো. জামাল উদ্দিন, মৃত আহমদ মিয়ার ছেলে মো. হাসান, মৃত আলী মুন্সির ছেলে মো. এনাম, আহমদ মিয়ার ছেলে নুরুল আমিন সিকদার, মফজল আহমদের ছেলে হাবিবুর রহমান, মৃত সোলায়মানের ছেলে রুহুল আমিন, আহমদ মিয়ার ছেলে নুর হোসেন, মো. আলী সিকদারের ছেলে আব্দুল শুক্কুর, নাছির উদ্দিনের ছেলে মো. শাহেদ, দেলু মেম্বারের ছেলে তুষার, পুরানগড়ের ইছাক মিয়ার ছেলে মো. ইকবাল, নুরুল ইসলামের ছেলে মো. জাহেদ, গ্রেফতারকৃত ৪জন আসামীসহ ১৭জনের নাম দিয়ে এজাহারটি দায়ের করা হয়।
