রাউজানে মোটর সাইকেল দুুর্ঘটনা : নিহত ২

0

নেজাম উদ্দিন রানা:: প্রবাস জীবন থেকে দেশে ছুটিতে এসে মাত্র একমাস তিনদিন পূর্বেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন রাউজান পৌর এলাকার ১নং ওয়ার্ডস্থ পশ্চিম গহিরার নিয়াজী হানিফের বাড়ীর নুরুল আমিনের পুত্র প্রবাসী নুরুন নবী রুবেল (২৮)। হাত থেকে এখনো মেহেদীর রং মুছে যায়নি। ছুটি কাটিয়ে আবারো প্রবাস জীবনে ফিরে যাওয়ার কথা ছিল তার কিন্তু নিয়তির নির্মম পরিহাসে বিয়ের মাত্র এক মাসের মাথায় তাকে পাড়ি জমাতে হলো পরপারে। অপরদিকে প্রবাসী রুবেলের সাথে মোটর সাইকেলে থাকা তার চাচাতো ভাই স্কুলছাত্র তারেকুল ইসলামের স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। তার মৃত্যুর পর স্বজনেরা বিলাপ করতে করতে এই কথাটিই বারবার বলছিলেন।
গত ৪ আগস্ট মৃত্যুদূত শুধু তাদের জীবন প্রদীপই নিভিয়ে দেয়নি সেইসাথে মুছে দিয়ে গেছে দুই পরিবারের কিছু রঙিন স্বপ্ন।
গত ৪ এপ্রিল বুধবার দুপুর সাড়ে বারটার দিকে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের সর্তার ঘাট ব্রিজ এলাকায় যাত্রীবাহী একটি বাস (নাম্বার চট্টগ্রাম-জ-২২৯৯) রুবেলের মোটর সাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় রুবেল সহ মোটর সাইকেলে থাকা তার আপন চাচা মোহাম্মদ মহিউদ্দিনের পুত্র তারেকুল ইসলাম (১৫)। গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন দু’জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রুবেল ও তারেক। নিহত তারেক স্থানীয় ইউনুছ সুফিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছিল। দুজনের মৃত্যু সংবাদ জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ইমন ও রাউজান হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল দুপুর আনুমানিক সাড়ে বারটার দিকে চাচাতো ভাই তারেকুল ইসলামকে নিয়ে রাউজান থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন প্রবাসী রুবেল। ব্যস্ততম চট্টগ্রাম -রাঙ্গামাটি সড়কের সর্তার ঘাট ব্রিজ এলাকায় তার গাড়ী পৌঁছলে মাইজভান্ডার দরবার শরীফে (বাবাজান কেবলার ওরশে) আসা যাত্রীবাহী একটি বাস মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারাতœক আঘাত পান দুই মোটর সাইকেল আরোহী। পরে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে একই পরিবারের দুই সদস্য।
হাসপাতাল থেকে দুই ভাইয়ের লাশ স্থানীয় এম.পি ও উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় ময়না তদন্ত ছাড়াই গ্রামের বাড়ীতে নিয়ে আসা হলে শত শত উৎসুখ মানুষ এক নজর লাশ দেখার জন্য পশ্চিম গহিরার নিয়াজী হানিফের বাড়ীতে ভিড় জমায়। এ সময় নিহতদের স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতাড়না হয়। সন্ধ্যায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত হন প্রবাসী রুবেল আর স্কুলছাত্র তারেক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.