বোয়ালখালীতে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত

0

বোয়ালখালী প্রতিনিধি :: বোয়ালখালীতে বিভিন্ন অপরাধে ৩৫ হাজার ১শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফোরকান এলাহি এ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও ওজনে কম দেয়ার অপরাধে মাংস ব্যবসায়ী আবু তাহের, মুরগী ব্যবসায়ী মো. সেকান্দর, সবজি বিক্রেতা কবির, ফলের দোকানদার বোরহান, মাছ ব্যবসায়ী মো. ছৈয়দ, শাকপুরার বেকারীর ম্যানেজার সাহেদুল ইসলাম, পৌর সদরের চিটাগং বেকারী, গোমদ-ী ফুলতলের আলো সুইটস্কে জরিমানা করা হয়। এছাড়া চালক আবদুল কাদেরকে মোটর অধ্যাদেশ আইনে জরিমানা করে আদালত।

এ সময় আদালতকে সহযোগীতা করেন বিএসটিআই’র পরিদর্শক শাহাদাত হোসেন, থানার উপ-পরিদর্শক মো.আরিফ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.