সরকারি হল মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়

0

মিরসরাই প্রতিনিধি:: সরকারি হল মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। ১৯৬২ সালে স্থাপিত উপজেলা সদরে অবস্থিত এই বিদ্যালয় সরকারিকরণের ফলে এতদ অঞ্চলের একটি উচ্চ বিদ্যালয় সরকারি ঘোষণার দীর্ঘদিনের দাবী পূরণ হয়েছে।

রাষ্ট্রপতি আব্দুল হামিদের আদেশক্রমে ১১ এপ্রিল (বুধবার) বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সরকারি মাধ্যমিক-৩) স্মারক নং-৩৭.০০.০০০০.০৭১.১৮.০০২.১৭ (অংশ-১)-৪০৫ এর প্রজ্ঞাপনের ২১ টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ১৮ নম্বরে রয়েছে মিরসরাই মডেল উচ্চ বিদ্যালয়ের নাম। ওই প্রজ্ঞাপনে মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ছাড়াও দেশের ২১ টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত একটি চিঠি বুধবার বিকেল ৫ টার সময় মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিনের হাতে পৌঁছে।

চিঠিতে মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ হল মর্মে উক্ত বিদ্যালয়ের বর্তমান কর্মরত কোন শিক্ষক অন্যত্র বদলি না হওয়ার আদেশ জারিও করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.