চট্টগ্রামে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ কনসার্ট বৃহস্পতিবার

0

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম : চট্টগ্রামে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’কনসার্টের আয়োজন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। বর্তমান সরকারের জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য এক বিশাল গৌরবের অধ্যায়। এ সাফল্য উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৬ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪টা-১১টা পর্যন্ত চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এক বর্নাঢ্য কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড দল নেমেসিস, লালন, ওয়ারফেজ, এলআরবি, লুবনা, প্রীতম, ইলমা, আলাউদ্দিন তাহের, আলতুসি,স্থানীয় শিল্পীদের গান এবং আরো থাকবে শিল্পকলা একাডেমীর পরিবেশনা।

আজ মঙ্গলবার ২৪ এপ্রিল চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কনসার্টের নানা বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান এসব বলেন।

তিনি আরো বলেন, কনসার্ট ঘিরে স্টেডিয়ামে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম থাকবে । স্টেডিয়ামের ভিতরে মাঠে আসন থাকবে দুই ভাগে । মঞ্চের সামনে বিশেষ অতিথিদের জন্য তিন হাজার আসন এবং সাধারণ থাকবে ১০ হাজার । অনুষ্ঠানে প্রবেশের জন্য ৮ টি গেইট থাকবে এবং স্টেডিয়ামের অভ্যন্তরে ফ্রি পাস ও কার্ড প্রদর্শন করে প্রবেশ করতে হবে । বর্তমান আবহাওয়ার বিষয়টি ভেবে কনসার্টে দর্শকদের প্রস্তুতি নিয়ে আসার আহবানও জানান । মাঠে ৪ টি বড় পর্দা(প্রজেক্টর) ব্যবস্থা থাকবে দর্শকদের জন্য।স্টেডিয়ামের গ্যালারীগুলো সবার জন্য থাকবে উম্মুক্ত। কনসার্টটি শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি ও বিটিভি ।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার, গণ্যমান্য ব্যাক্তি , বিভিন্ন সরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দসহ সমাজের সর্বস্তরের ব্যাক্তিগণ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.