রাউজানের ইপসা’র ম্যালেরিয়া বিষয়ক কর্মশালা

0

এম বেলাল উদ্দিন, রাউজান :: রাউজানের হলদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র আয়োজনে ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কৌশল বিষয়ক বিসিসি কর্মশালা বৃহস্পতিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হয়।

ইপসা’র প্রজেক্ট ম্যানেজার সাংবাদিক জিগারুল ইসলাম জিগারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।

ইপসা’র উপজেলা ম্যানেজার রিপন হোসেনের স ালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হযরত ইয়াছিন শাহ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মো. আবদুর কাদের, হলদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, সাংবাদিক এম বেলাল উদ্দিন,মুহাম্মদ মুনছুর আলম,ইউপি সদস্য নারগীছ আকতার, মো. শাহজাহান, মো. নাছির উদ্দিন, মোহাম্মদ আলী, শামসুল আলম, মো. সরোয়ার উদ্দিন, সবুজ বড়–য়া, তহিদুল আলম, মো. তৈয়ব উদ্দিন প্রমূখ।

কর্মশালায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কীটনাশকযুক্ত মশারীর সঠিক ব্যবহার নিশ্চিতকরণ ও ম্যালেরিয়ার বাহক মশার বংশ বিস্তার রোধে বাড়ির আশপাশের ঝোপঝাঁড় পরিস্কার রাখার উপর গুরুত্বারোপ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.