আলোকিত বাশঁখালী গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি- এমপি মোস্তাফিজ

0

বাঁঁশখালী প্রতিনিধি : বাঁশখালীর ৩ নং খানখানাবাদ ইউনিয়নে ১ কোটি ৫১ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয়ে আব্দুল হাকিম চৌধুরী সকড় ও রায়ছটা- ডোংরা ও প্রেমাশিয়ায় বিদ্যুৎতায়নের শুভ উদ্বোধন শনিবার (২৮ এপ্রিল) গতকাল অনুষ্টিত হয়।

বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের সড়ক উন্নয়ন কাজ, রায়ছটা- ডোংরা ও প্রেমাশিয়ায় বিদ্যুৎতায়নের শুভ উদ্বোধনী অনুষ্টানে খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বদর”দ্দীন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী ।

তিনি বলেন,আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, কোনো প্রতিহিংসার রাজনীতিতে নয়। যার ফলে বর্তমান সরকারের আমলে বাঁশখালীর সর্বত্র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পেরেছি।

তারই ধারবাহিকায় আজকে পশ্চিম বাঁঁশখালীর অধিকাংশ রাস্তা ঘাটা সহ প্রতিটি বাড়িতে বিদ্যুৎতায়ন করার জন্য কাজ করে যাচ্ছি। ইতি মধ্যে উপকূলীয় বাসীর একমাত্র দাবী ২৫১ কোটি ব্যয়ে নির্মিত বেড়িবাঁধের কাজ ও প্রায় সমাপ্তির পথে।বর্তমানে এ কাজের নতুন করে আবারো বরাদ্দ দেওয়া হয়েছে সব মিলিয়ে ৩৫০ কোটি ব্যয় করা হবে এ বাধেঁ ।আমি আলোকিত বাশঁখালী গড়তে আপনাদের সকলের সহযোগিতা চাই ।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা সাইফুদ্দীন আহমদ রবি,বাঁঁশখালী উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া,পল্লী বিদ্যুৎতের ডেপুটি জেনারেল ম্যানেজার,বাঁঁশখালী থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজেমী,ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লল করিম শরিফী,থানা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ইলিয়াছ চৌধুরী,খানখানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচ এম জামাল উদ্দীন,ইউপি সদস্য দিদারুল আলম( সরলমিয়া), ইউনিয়নের সকল সদস্য ও সদস্যাবৃন্দ সহ থানা ও ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.