বাঁঁশখালী প্রতিনিধি,সিটি নিউজ :: বাশঁখালীর জলদী চুনতি অভয়ারন্যের নাপোড়া বনবিটের আওতায় গাইট্রাজুম এলাকায় এক বিশাল আকৃতির হাতি অসুস্থ হয়ে পড়েছে।এই খবর বনবিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের কাছে খবর পৌছলে তারা সে কবর বিভাগীয় বন কমৃকর্তা এস এম গোলাম মওলা,জলদী রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার পাল,বনবিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ সহ অন্যের হাতির সেবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন ।
পরবর্তীতে হাতিটি সামান্য সুস্থ হয়ে আবারো পাহাড়ে চলে গেলে ও সেটা নজর ধারীতে রেখেছে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা । তারা আরো জানান বিশাল আকৃতির এ হাতিটি অতিরিক্ত গরম ওখাদ্যের কারনে দুর্বল হয়ে পড়ে ।
বনবিভাগের কর্মকর্তারা জানান চুনতি অভয়ারন্য প্রায় ২০টির মত হাতি রয়েছে ,যারা প্রকৃতিগত প্রজনন দিতে সক্ষম ।
