তিন এমপির বিরুদ্ধে অভিযোগ

0

জুবায়ের সিদ্দিকী,সিটি নিউজ : সরকার দলীয় তিন এমপির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে লিখিতভাবে জানানো হয়েছে দলীয় হাইকমান্ডকে। এই তিনজন সদস্য হচ্ছেন, ডা. আফসারুল আমীন, এম.এ লতিফ ও সীতাকুন্ডের সংসদ সদস্য দিদারুল আলম। অভিযোগ করা হয়েছে, এই তিন এমপি সরকারের উন্নয়নচিত্র তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। সদস্য সংগ্রহ সহ দলীয় কোন কর্মকান্ডে সাংসদের কোন সংশ্লিষ্টতা নেই। রাজপথ বা কোন কর্মসুচীতেও তাদের উপস্থিতি নেই। দলীয় কার্যালয়ে যাতায়াত ও কোন কর্মসুচীতে তাদের উপস্থিতি না থাকার বিষয়টিও আওয়ামী লীগ হাইকমান্ডকে জানানো হয়েছে। নগর আওয়ামী লীগ দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরকেও চিঠি দিয়ে জানিয়েছে। দলীয় হাইকমান্ড তাদের বিষয়টি অবগত বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.