নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় ট্রাকচাপায় আব্দুল জলিল (৫০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।
আজ শুক্রবার (১৮ মে) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জলিল ব্রাহ্মণবাড়িয়া জেলার লক্ষীপুর গ্রামের মৃত হাবিব হকের ছেলে। জলিল বেসরকারি জননী সিকিউরিটিজের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিইসি মোড়ের সাদিয়া’স কিচেনের সামনে জিয়া ব্রাদার্সের নোয়াখালী-শ ১১-০০২৭ নম্বরের ট্রাকের নিচে চাপা পড়ে আব্দুল জলিল নামে ওই সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে।
তিনি জননী সিকিউরিটিজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ম্যাক্সের অধীনে কাজ করতেন। ঘটনার পর ট্রাক ড্রাইভার পালিয়ে গেছে।
