নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: এসআই/সুমিত দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে কোতোয়ালী থানাধীন আসাদগঞ্জ আনসার ক্লাবের মোড়ে ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে রাস্তার রাস্তার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সালাহ উদ্দিন প্রকাশ দুলাল (৩৬) কে ২৬ মে রাত ০১.৪৫ ঘটিকার সময় গ্রেফতার করেন।
উক্ত আসামী কোতোয়ালী থানা এলাকার তালিকাভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য। আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় ১৫টিরও অধিক মামলা আছে।
উদ্ধারকৃত আলামত- ক) একটি নীল রংয়ের ছোট পলিথিনের প্যাকেটের ভিতর ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ২০ গ্রাম।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা-
০১। সালাহ উদ্দিন প্রকাশ দুলাল (৩৬), পিতা-মৃত মফজ্জল আহম্মদ, মাতা-রেহেনা বেগম, স্ত্রী-নুর নাহার, সাং-রামজয় মহাজন লেইন, আমিন মার্কেট, পোষ্ট অফিস গলি, মহব্বত আলী সওদাগর বাড়ী, খাতুনগঞ্জ, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
