এম বেলাল উদ্দিন, রাউজান :: চট্টগ্রামের রাউজানে ৬০ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টায় মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো রাউজান পৌরসভার দক্ষিণ গহিরা পৌরসভার ২নং ওয়ার্ডের নিয়াজ তালুকদার বাড়ির আবুল কাশেমের পুত্র জাহেদ (২২) ও চিকদাইর ই্উনিয়নের দক্ষিণ সর্তা এলাকার আব্দুল গফুর প্রকাশ মানিকের পুত্র মো. ইউসূফ (২৪)।
রাউজান থানা পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১০টায় কাগতিয়ার বিনাজুরি এলাকায় অভিযান চালিয়ে ২ ইয়াবা ব্যবসাীয়কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এই প্রসঙ্গে রাউজান থানার এসআই সাইমুল বলেন, ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।
