এম বেলাল উদ্দিন, রাউজান :: চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় জাহেদ মিযা (২৩) নামের এক যুবকের মৃত্যু হযেেছ। বুধবার বাইন্ন্যা পুকুরের আগে কবিরাজ ঘাটা নামক এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।
রাউজান হাইওয়ে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রাত ৮টার দিকে রাঙ্গামাটি মূখী একটি বাস (চট্টমেট্টো-জ-০৪-০৪০০৫) শহরমুখী টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়।
আহতদের স্থানীয় একটি হাসপাতাল পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে জাহেদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
জাহেদ হলদিয়া ইউনিয়নের বৃক্ষভানুপুর এলাকার আইয়ুব ফকিরের ছেলে। সে পৌরসভার বেরুলিয়া এলাকায় শামসুল আলম ডেকোরেটার্সে কাজ করত। পরিবারে ২ ভাই ৩ বোনের মধ্যে জাহেদ সবার বড়।
