বর্তমান সরকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে

0

বাঁশখালী প্রতিনিধি, সিটি নিউজ :: বাঁশখালী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ ব্যয় বাবদ চেক হস্তান্তর অনুষ্ঠান গতকাল উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের স ালনায় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দীন হিরা, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আলমগীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, আওয়ামী যুবলীগ নেতা সাইফুদ্দীন আহমেদ রবি, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, বাহারছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্থ ২০ পরিবারকে ২ বান করে টিন, ৬ হাজার টাকা করে নির্মাণ ব্যয় এবং ছনুয়ার উপকূলীয় স্কুলকে ৭ বান টিন ও সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।

এ সময় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। এলাকার সাধারণ জনগণ দুর্যোগ থেকে শুরু করে নানাভাবে ক্ষতিগ্রস্থ হলে তাদের সাহায্যার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। তারই আলোকে আজকের এই ঢেউটিন এবং চেক বিতরণ অনুষ্ঠান।

তিনি বাঁশখালীর উন্নয়নে সকলকে আন্তরিক ভাবে সহযোগিতা করার আহবান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.