সৈয়দ ওয়হিদুল আলম একজন চট্টগ্রাম দরদী মানুষ ছিলেন

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক হুইপ ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক মরহুম সৈয়দ ওয়াহিদুুল আলমের মাগফেরাত কামনা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের রোগ মুক্তি কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আজ ১ জুন শুক্রবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় জামে মসজিদে বাদে জুমা এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, সৈয়দ ওয়হিদুল আলম একজন নির্লোভ, নিরহংকারী ও চট্টগ্রাম দরদী মানুষ ছিলেন। চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া এই মানুষটি তার চিন্তা চেতনা দিয়ে চট্টগ্রামের উন্নয়নে আজীবন কাজ করে গেছেন।

বাংলাদেশের গণতন্ত্র মুক্তির আন্দোলনে সৈয়দ ওয়হিদুল আলমের সাহসী ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখে। সৈয়দ ওয়হিদুল আলম শুধু চট্টগ্রামের নেতা ছিলেন না, তিনি ছিলেন জাতীয় পর্যায়ের নেতা। একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে তার মৃত্যু খুবই বেদনাদায়ক। একজন কর্মনিষ্ঠ ও সজ্জন মানুষ হিসাবে তিনি ছিলেন সর্বমহলে সমাদৃত।

  চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, যারা দেশের জন্য ও সমাজ উন্নয়নে কাজ করেন তারা যুগ যুগ ধরে তাদের কর্মের জন্য অবিশ্বরনীয় হয়ে থাকেন। সৈয়দ ওয়হিদুল আলম ও আমাদের মাঝে তার কর্মের গুণে বেঁচে থাকবেন। তার মূত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পুরণ হবার নয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, হারুন জামান, সফিকুর রহমান স্বপন, অধ্যাপক নুরুল আলম রাজু, এডভোকেট আবদুস সাত্তার সরওয়ার, এস এম আবুল ফয়েজ, মো. বাবর মিয়া, সাংবাদিক জাহিদুল করিম কচি, নবাব খান, যুগ্ম সম্পাদক ইসকান্দর মির্জা, আর. ইউ. চৌধুরী শাহিন, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, শেখ নুরুল্লা বাহার, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মবিন, তথ্য ও গবেষণা সম্পাদক হামিদ হোসাইন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সরওয়ার আলম, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, বায়েজিদ থানা সভাপতি আবদুল্লা আল হারুন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি বদরুল খায়ের, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, নগর যুবদলের সহসভাপতি মো. মহসিন, নগর সহসম্পাদকবৃন্দ এ কে এম পেয়ারু, মো. আবদুল হালিম স্বপন, রফিকুল ইসলাম, মো. ইদ্রিস আলী, মো. শাহজাহান, নকিব উদ্দিন ভূঁইয়া, থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, আফতাবুর রহমান শাহিন, নূর হোসেন, আবদুল কাদের জসিম, নগর যুবদল নেতা ছাইফুর রহমান শপথ, তৌহিদুস সালাম নিশাদ, ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়া, এইচ এম রাশেদ খান, মোশারফ হোসেন, জমির উদ্দিন নাহিদ, ওয়ার্ড বিএনপির সভাপতিবৃন্দ এস এম মফিজ উল্লাহ, মো. সালাহউদ্দিন, জানে আলম জিকু, মনজুর আলম মঞ্জু, মো. বেলাল, মো. আজম উদ্দিন, সিরাজুুল ইসলাম মুনসি, হাসান  ওসমান, মামুন আলম ও মনজুর কাদের প্রমুখ।

মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের আত্মার মাগফেরাত কামনা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর এবং চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবীরের আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও মুনাজাত পরিরচালনা করেন দলীয় কার্যালয় জামে মসজিদের খতীব মাওলানা এহসানুল হক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.