শাহ আমানতে ব্রীজে ট্রাক দুর্ঘটনায় ৩ জন নিহত

0

সিটি নিউজঃ চট্টগ্রামের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় এলাকায় দ্রুতগামী একটি সিমেন্ট বোঝাই একটি ট্রাক কেড়ে নিল ৩ টি প্রাণ। গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৯ জন। তাদের মধ্যে ৩ জেনর অবস্থা আশংকাজনক।

আজ শুক্রবার (৮জুন) সকাল ১১ টায় সিমেন্টের একটি ট্রায়ক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা ও রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এত পুলিশ কর্মকর্তা জানান, গুরুতর আহতদের চমেক হাসপাতালে নিয়ে আসা হলে এদের ৩ জনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এরা হলেন, নারগিস আকতার (৩৫),হাসিনা আকতার (৪০)। অপরজন পুরুষ বয়স আনুমানিক ২৮ বছর।

পুলিশ ফাড়ির ইনচার্জ জানান, নয়জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আবদুস সাত্তার (৪০), ইমরান (৬), আবদুর রহমান (৪০), অনীল বড়ুয়া (৫০), শারমিন (২৩), রিগান (৩৩), সিফাত (১৬) ও দিদারের (৩০) পরিচয় মিলেছে। এদেরে মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। সিমেন্ট বোজাই ট্রাকটি এসজিএস সিমেন্ট কোম্পানীর বলে জানান বাকলিয়া থানার পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.