সীতাকুন্ড প্রেসক্লাবের আয়োজনে ইফতার 

0

সিটি নিউজ. সীতাকুন্ডঃ সীতাকুন্ড প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুন) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত উক্ত দোয়াও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস. এম আল মামুন।

সীতাকুন্ড প্রেসক্লাবের সভাপতি এম. সেকান্দর হোসাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমিত্র চক্রবর্তীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান

জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবিব, সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক, কুমিরা ফাড়িঁর সার্জেন্ট মাসুদ আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার আলীমুল্লাহ, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.রাশেদ করিম, উপজেলা নির্বাচন কমিশনার পরান্টু চাকমা, সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, পৌর কাউন্সিলর সফিউল আলম মুরাদ প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিল দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.