রমজান মাসে সারাদেশে অপরাধ ছিল নিতান্ত কমঃ ফরিদ মাহমুদ
সিটি নিউজ ডেস্কঃ বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন, অপরাধ করে এই সরকারের আমলে কারো পার পাওয়ার সুযোগ নেই, সেই যত বড় ক্ষমতাবান কিংবা প্রভাবশালী হোক। রাষ্ট্রের উচু নিচু সকল নাগরিকের জন্য সমান আইন। এই সরকারের আমলে আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি হয়েছে। রমজানে সারাদেশে অপরাধ সংগঠনের মাত্রা ছিল নিতান্ত কম।
নগরীর ২৫নং রামপুরা ওয়ার্ডে নারী পুরুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের প্রাক্কালে বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। নগরীর মুনমুন কমিউনিটি সেন্টারে ঈদ উপহার স্বরূপ শাড়ি, লুঙ্গি বিতরণের আগে এক আলোচনা সভায় নগর যুবলীগ সদস্য সাইফুর রহমান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
যুবনেতা মোশারফ হোসেন এর পরিচালনায় এই সময় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবলীগ সদস্য এস এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, নাজমুল হাসান রুমি, জয়নাল উদ্দিন জাহেদ। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি, সমাজসেবক জালাল আহমেদ, জাহাঙ্গির সওদাগর, যুবনেতা দেলোয়ার হোসেন সুমন, মো: নুর উদ্দিন, মো: ইব্রাহিম,
যুবনেতা আলাউদ্দিন শিফু, মো: আলমগীর হোসেন, আনিসুর রহমান মামুন, ইয়াসিন ভূইয়া, মো: জাবেদ, মো: সাইফুল, আবু বক্কর সিদ্দিকী পলাশ, শাহেদুল ইসলাম শাহেদ, মো: বাদশা, মো: ইমন, মো: সরোওয়ার, মো: জনি, আশরাফুল ইসলাম সিদ্দিকী, মহিত উল্লাহ আরভি প্রমুখ ।
সভার শুরুতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্ব পরিবার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বীর চট্টলার সিংহ পুরুষ প্রয়াত নেতা আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে সমাজসেবক ফরিদ মাহমুদ উপস্থিত নারী পুরুষদের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করেন।
