চট্টগ্রাম অফিসঃ আজকের সূর্যোদয়ের ষ্টাফ রিপোর্টার সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক গোলাম সরওয়ারের গামের বাড়ী চন্দনাইশের বরকল ইউনিয়নের খোন্দকার বাড়ীস্থ ঘরে গত বুধবার (২৭ জুন ) দিবাগত রাত চুরি সংঘটিত হয়েছে।
গোলাম সরওয়ারের স্ত্রী সন্তানরা পটিয়াতে শ্বশুর বাড়ীতে অবস্থান করায় ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ আলমারী ভেঙ্গে ৫ ভরি স্বর্ণ ক্যাশ ৫০ হাজার টাকা, আই ফোন, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী চোরেরা নিয়ে যায়। এ ব্যাপারে বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানকে জানানো হয়েছে। এব্যাপারে চন্দনাইশ থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, চন্দনাইশে আইন শৃংখলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে। প্রতিদিন কোন না কোন গ্রামে চুরি সংগঠিত হচ্ছে। চন্দনইশে চুরি ডাকাতি রাহাজানি অস্বাভাবিক হারে বেড়ে গেছে। অবাধে চলছে মাদক ব্যবসা।
অপরাধী থেকে মাসিক মাসোহারা নিয়ে পুলিশ নির্বিকার। আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় রাতের ঘুম হারাম হয়ে গেছে চন্দনাইশবাসীর। আতংকে দিন কাটছে চন্দনাইশের সাধারণ মানুষের।
