জহুর আহমদ চৌধুরীর মৃত্যু বার্ষিকী পালিত

0

সিটি নিউজ ডেস্কঃঃ  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর একনিষ্ঠ সহচর, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক সফল শ্রম ও সমাজ কল্যাণ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম জহুর আহম্মদ চৌধুরীর ৪৪তম মৃত্যু বার্ষিকীতে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগীসংগঠনের নেতৃবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর এ.এফ. কবির আহমেদ মানিক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছিদ্দিক আহম্মেদ, সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান, এনামুল হক বকুল, শাহজাহান লিটন, ওয়ার্ড যুবলীগ নেতা মাঈনউদ্দিন হানিফ,

কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সনেট চক্রবর্ত্তী, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান জেবিন, সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন, মহানগর ছাত্রলীগের সদস্য মোরশেদ আলম বাবলু, ওয়ার্ড যুবলীগ নেতা শাহাদাত, ছাত্রলীগ নেতা ফাহিম, দ্বীন ইসলাম, ফয়সাল আহমেদ ফয়সাল প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের কবর জিয়ারত ও দোয়া কামনা করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.