রাইফা হত্যা: বুধবার কালো ব্যাজ ধারণ করবে সাংবাদিক সমাজ

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজের নির্বাহী কমিটির জরুরী সভায় সাংবাদিক কন্যা রুবেল খানের কন্যা রাইফা হত্যার বিচার না হওয়া পর্যন্ত সবাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাংবাদিক নেতারা।

সভায় আগামী বুধবার চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকদের কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার ফের সিইউজের নির্বাহী কমিটি সভা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতির অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, নির্বাহী সদস্য আসিফ সিরাজ, সিইউজের সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক সবুর শুভ, অর্থ সম্পাদক কাশেম শাহ, সাংগঠনিক সম্পাদক এসএম ইফতেখারুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব।

উপস্থিত ছিলেন পূর্বদেশ ইউনিট প্রধান রতন কান্তি দেবাশিষ, কর্ণফুলী ইউনিট প্রধান মোহাম্মদ আলী পাশা, প্রিয় চট্টগ্রাম ইউনিট প্রধান বিশু রায় চৌধুরী।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, রাইফা হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন অভিযুক্ত চিকিৎসকদের বিচার, অবৈধ-অনুমোদনহীন ম্যাক্স হাসপাতাল বন্ধ ও সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণকারী ডা. ফয়সল ইকবালের সনদ বাতিল ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার- দাবিতে সোচ্ছার রয়েছে। এই তিন দাবি বাস্তবায়ন করেই চট্টগ্রামের সাংবাদিক-জনতা ঘরে ফিরে যাবে। রাইফা হত্যার বিচার নিয়ে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে চট্টগ্রামের স্বাস্থ্যখাতকে ফয়সল ইকবালের হাত থেকে মুক্তি করা হবে।

প্রসঙ্গত, সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে গতকাল সোমবারের সাংবাদিক-নাগরিক সমাবেশ সরকারের উচ্চ পর্যায়ের অনুরোধে স্থগিত করা হয়। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো সাংবাদিকদের দাবিরে সঙ্গে একমত পোষণ করায় সাংবাদিক ও নাগরিক সমাবেশ পালন করা থেকে বিরত ছিল সাংবাদিক সমাজ। তবে রাইফা হত্যার বিচারের দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বলে আবারো ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.