চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত

0

সিটিনিউজ ডেস্ক:: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট(যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে সিরাজদ্দৌলা রোডের চন্দনপুরা এলাকায় নালা ও ফুটপাতের উপর অবৈধভাবে নির্মিত ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়।

একই অভিযানে আন্দরকিল্লা বক্সিরবিট এলাকায় ফুটপাত ও রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে দোকানের পন্য সামগ্রী স্তুুপ করে সর্বসাধারনের দূর্ভোগ সৃষ্টির দায়ে রেড চিকেন খাবারের দোকানের কাজল দাসকে ১০ হাজার, বনফুল মিষ্টির দোকানের মো. জিশানকে ১০ হাজার, বুলবুল স্টোর এর মো. সাইফুলকে ৫ হাজার, গাউছিয়া বিরানী হাউজ এর জামশেদকে ৫ হাজার, পর্দার দোকানের জয়নাল আবেদিনকে ৫ হাজার, ফলের দোকানের মো. আলাউদ্দিনকে ৫ হাজার, মো. তৈয়বকে ৫ হাজার, মো. হারুনকে ৫ হাজার. মো. জসিম উদ্দিনকে ৫ হাজার সহ সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.