সীতাকুণ্ডে উপজেলা কার্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

0

সীতাকুণ্ড প্রতিনিধি:: চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন আজ রবিবার (৯ জুলাই) সকাল ১১ সীতাকুণ্ড উপজেলা কার্যালয়ে পরিদর্শনে আসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুল নাহার চৌধুরী নেলী। এরপর তিনি সদর ভূমি অফিস, সীতাকুণ্ড মহিলা কলেজ ও থানা সরকারী প্রাথমিক পরিদর্শন করেন।

এ সময় তিনি কলেজ শিক্ষার্থীদের বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের নারী যত বেশি শিক্ষিত  সেদেশ তত বেশি উন্নত। তাই শিক্ষার কোন বিকল্প নেই।

সরকার শিক্ষা খাতে যথেষ্ট বরাদ্ধ দিচ্ছেন। আমরা এখন মধ্যম আয়ের দেশ। কোন মেয়ে যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। মীরসরাইতে ইকোনোমিক জোন হচ্ছে সেখানে অনেক কাজের সুযোগ হবে, তাই তোমরা ভালো করে পড়ালেখা শেষ করে ইকোনোমিক জোনে ভাল মানের চাকরী করার সুযোগ হবে। জেলা প্রশাসক প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়মিত স্কুলে উপস্থিত থেকে ভালো করে পড়ালেখা করার আহবান জানান। পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র বদিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান, অধ্যাক্ষ জরিনা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুচ্ছোফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো.আলাউদ্দীন, সহকারী
উপজেলা শিক্ষা অফিসার হারুণ আল রশীদ, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম,স্টাফ অফিসার রমিজ আহমেদ, কানুনগো বাচ্চু মনি চাকমা, ভূমি নাজির জামাল উদ্দিন প্রমুখ। জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন সদর ভূমি অফিসের পাশে একটি আম গাছের চারা রোপন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.