বাঁশখালীতে ম‌হিলার মৃত্যু নি‌য়ে ধুম্রজাল

0

সিটি নিউজ, বাশঁখালীঃ  বাঁশখালী পুইছ‌ড়ি এলাকার জ‌মিদার ছি‌লেন বদি অালম মাষ্টার ।তার দ্বিতীয় স্ত্রী ছ‌কিনা বেগম (৬৫) গতকাল সকা‌লে নিজ বা‌ড়ি‌তে মৃত্যু বরন ক‌রেন। এ মৃত্যুকে নি‌য়ে চ‌লে দিনভর নানা রটনা ।

জানা যায়, জ‌মিদার ব‌দি অালম মাষ্টা‌রের সা‌থে এর ‌দ্বিতীয় স্ত্রী ২০০৮ সা‌লে বিবাহ হয়, এবং আর তি‌নি মারা যান ২০১১সা‌লেব ৮ ফেব্রুয়ারী। তা‌দের বা‌ড়ি পুইছ‌ড়ি ইউ‌নিয়‌নের ২নং ওয়া‌র্ড়ে ব‌লে ইউ‌পিসদস্য জ‌হিরুল ইসলাম জানান এবং তার মৃত্যু স্বাভা‌বিক ব‌লে দাবী ক‌রেন । জানা যায় এ ম‌হিলার প্রথ‌মে সাতকা‌নিয়া এরপর পেকুয়ায় জা‌কের চেয়ারম্যা‌নের সা‌থে বিবাহ হ‌লে সে মারা যাওয়ার পর চ‌লে অা‌সে ।

প্রথম ঘ‌রে এক সন্তান থাক‌লে, দ্বিতীয় ও শেষ ঘ‌রে কোন সন্তান না থাক‌লেও মাষ্টার ব‌দি অাল‌মের প্রথম ঘ‌রে তিন ছে‌লে পাঁচ মে‌য়ে র‌য়ে‌ছে ।‌ মে‌য়ে‌দের বিবাহ দেয় এবং ছে‌লেরা ব্যবসা‌য়িক কা‌জে প্রেমবাজার থা‌কে । চট্টগ্রামের লাল‌দিঘী পা‌ড়ের হো‌টেল ফৌউ‌জিয়ার মা‌লিক অালহাজ্ব ছৈয়দুল অাল‌মের বড় ভাই‌য়ের স্ত্রী ছি‌লেন তি‌নি ।

ঘটনার সময় বা‌ড়ি‌তে থাকা এমরুল কা‌য়েশ মিটু ব‌লেন অামার ছোট মা সকা‌লে অন্যান্য কাজ সে‌রে রান্না ঘ‌রে গে‌লে সেখা‌নে বেহুশ হ‌য়ে প‌ড়ে যায়, পরবর্তী‌তে পুইছ‌ড়ি ডাক্তা‌রের কা‌ছে নি‌য়ে গে‌লে ডাক্তার মৃত ঘোষনা ক‌রে ।স্থানীয়রা এ মৃত্যু স্বাভা‌বিক নয় সে অ‌ভি‌যোগ কর‌লে থানা পু‌লিশ গি‌য়ে থানায় লাশ নি‌য়ে অা‌সেন ।

গত রা‌তে এ রি‌পোর্ট লেখা পর্যন্ত লাশ থানায় ছিল, এবং প‌ক্ষে বিপ‌ক্ষের শতা‌ধিক লোকজন ছিল থানায় । রাত ১০টায় এ রি‌পোট লেখা পযর্ন্ত অপমৃতু্য মামলা হ‌বে না‌কি পোষ্টমার্টেম কর‌বে সে সিদ্ধান্ত হয়‌নি ব‌লে থানা পু‌লি‌শের এস অাই মোঃ র‌ফিক জানান ।ত‌বে তার মৃত স্বামী ব‌দি অালম মাষ্টা‌রের প্রচুর সম্প‌ত্তি থাকায় এ মৃত্যুকে নি‌য়ে নানা রহ‌স্যের জট শুরু হয় ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.