সিটি নিউজ, বাঁশখালীঃ বাঁশখালী উপজেলায় প্রথম বারের মত মহিলা উপজেলা নির্বাহী অফিসার যোগদান করেছেন মোমেনা আক্তার। তিনি মঙ্গলবার বিকালে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এর আগে বাশঁখালী উপজেলায় ভারপ্রাপ্তসহ ৩২ জন উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন করেন ।তিনি ৩৩ তম বাশঁখালী উপজেলা নির্বাহী অফিসার ।
এর আগে মাসুদুর রহমান মোল্লা বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গত ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর যোগদান করেন এবং তিনি কক্সবাজার জেলার এডিসি হিসেবে পদন্নোতি পেয়ে গত ৪জুলাই বদলী হয়ে যান।পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সহকারী কমিশনার (ভুমি) আরিফুল হক মৃদুল দায়িত্ব পালন করেন ।
গতকাল তিনি নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারকে দায়িত্ব অর্পন করেন। উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
