সিটি নিউজ, চন্দনাইশঃ উপজেলার মুরাদাবাদ এলাকায় তুচ্ছ অজুহাতে ১ কিশোরকে কানে কোপ দিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার ( ১৬ জুলাই) দুপুরে মুরাদাবাদ এলাকার মুন্সি মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩২) একই এলাকার মো. ইলিয়াছের ছেলে মো.মুছা (১৫)কে তার প্রজেক্ট থেকে মাছ চুরি করার তুচ্ছ অজুহাত দেখিয়ে কানে কোপ দিলে মুছা গুরুতর আহত হয়।
তাকে মুমুর্ষ অবস্থায় চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
