সিটি নিউজ, সীতাকুন্ডঃ সীতাকুন্ড আওয়ামীলীগর তৃণমুলের এম পি মনোনয়ন প্রত্যাশী বাকের ভুঁইয়া মতবিনিময় করেছেন । সীতাকুন্ডে আওয়ামীলীগের ২৫ বছরের নিবার্চিত সাধারণ সম্পাদক সাবেক সফল উপজেলা চেয়ারম্যান তৃণমুলের মনোনয়নের দাবীদার ও সীতাকুন্ড আওয়ামীলীগের তৃণমুলের একমাত্র কান্ডারী আবদুল্লাহ আল বাকের ভুইয়া,
মতবিনিময় সভায় জনাব বাকের বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে জননেত্রী মানবতার মা দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নিবার্চনে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার চার নম্বর মুরাদপুর ইউনিয়নের ৮ নম্বর ওর্য়াড্ আওয়ামী লীগ ও পৌর সভার ৬ নম্বর ওর্য়াড যৌথ উদ্দোগে তৃণমুলের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন জনবা বাকের। তিনি মতবিনিময় সভায় মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন। এসময়, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামীলীগের সদস্য রতন মিত্র, কাউন্সিলর মাঈমুন উদ্দিন মামুন,সর্দার নুর সোলাইমান, ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, ৮ নম্বর ওয়ার্র্ডের সভাপতি দানু সওদাগর, ৬নম্বর ওয়ার্ডের সভাপতি জহুরুল আলম জকু, আওয়ামীলীগ নেতা মসিউদৌলার সভাপতিত্বে পৌর সভার
৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল আলম এপ্যোলোর সঞ্চলনায় , বক্তব্য রাখেন সাদেক মোস্তান (র) স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পদক সাইফুল কামাল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, পৌর সভার ছয় নম্বর ওয়াডের্র সহ সভাপতি আবদুল মান্নান, সহ সভাপতি বাদশা, সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদদুল আলম মাসুদ,পৌর সভার সাত নম্বর ওয়াডের্র যুগ্ম সম্পাদক আবদুল মন্নান, পৌর সভার ছয় নম্বর ওয়ার্ডে যুগ্ম সম্পাদক মানিক মিয়া,মো; এসকান্দর, কাশেম প্রমুখ।এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
