চট্টগ্রামে উল্টো রথযাত্রা আগামীকাল

0

সিটি নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন),নন্দনকানন কর্তৃক আয়োজিত শ্রীশ্রী জগন্নাথদেবের বিভাগীয় ২১তম কেন্দ্রিয় উল্টো রথযাত্রা মহোৎসব নগরীর ডিসি হিলে আগামীকাল ২২ জুলাই অনুষ্টিত হবে।

রথযাত্রা মহোৎসব উপলক্ষে সারাদিন ব্যাপি অনুষ্ঠানমালায় মঙ্গলারতি, গুরুপূজা, শ্রীমদ্ভাগবত পাঠ, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর রাজবেশ দর্শন, রাজভোগ নিবেদন, কীর্তনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান,ধর্ম মহাসম্মেলন, বিশাল বর্ণাঢ্য মহাশোভাযাত্রা।

আগামীকাল রবিবার (২২ জুলাই) নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির সন্মুখ ডিসি হিল প্রাঙ্গন থেকে বিভাগীয় কেন্দ্রীয় ইস্কনের ২১তম উল্টো রথযাত্রার বিশাল বণাঢ্য মহাশোভাযাত্রা বিকাল ৩টায় শুরু হবে।

মহান আর্শিবাদক ইসকনের হেডকোয়ার্টার মায়াপুর ভারত হতে আগত ইসকনের অন্যতম সন্যাসী শ্রীমৎ অমিয় বিলাস স্বামী মহারাজ, ইস্কন বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি শ্রীমৎ ভক্তিপ্রিয়ম্ গদাধর গোস্বামী মহারাজ, সংকীর্তন ও প্রচার বিভাগের পরিচালক শ্রীপাদ বেণুধারী দাস ব্রহ্মচারী।

অনুষ্ঠানমালায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিকসহ সুশীল সমাজের বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন । মহাশোভাযাত্রা নন্দনকানস্থ শ্রী শ্রী রাধামাধব মন্দির সম্মুখে ডিসি হিল প্রাঙ্গন থেকে শুরু হয়ে বোস ব্রাদার্স মোড়-আমতলা-নিউ মার্কেট-কোতোয়ালী-লালদিঘীর পাড়-আন্দরকিল্লা-চেরাগী পাহাড়-নন্দনকানন গৌর নিতাই আশ্রম এসে শেষ হবে।

শোভাযাত্রায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার নরনারীসহ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন, পৌরাণিক সাজ ও বাদ্যযন্ত্র নিয়ে যোগদান করবেন। উক্ত অনুষ্ঠানে সকলের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহনের আমন্ত্রন জানানো হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.