মা হতে চলেছেন নেহা ধুপিয়া!

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: বিয়ের তিন মাস পর বলিউড তারকা নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি গর্ভধারণের খবর নিশ্চিত করলেন। বেশ কিছুদিন ধরেই নেহা ধুপিয়ার গর্ভধারণের গুঞ্জন চলছিল। কিন্তু কেউ মুখ খোলেননি। এমনকী এর আগে তাঁরা বিয়ের খবরও গোপন রেখেছিলেন। অতএব সুখবর- মা হতে চলেছেন নেহা ধুপিয়া!

নিজের টুইটার অ্যাকাউন্টে নেহার স্বামী অঙ্গদ বেদি লিখেছেন : ‘হ্যাঁ, গুঞ্জন সত্য হলো।’ তিনি গর্ভবতী নেহা ও তাঁর বেশ কয়েকটি ছবি শেয়ার করেন।

নেহা ধুপিয়াও টুইটারে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন। লেখেন : ‘নতুন শুরু, আমাদের তিনজনের।’

ছবিতে দুজনকে খুবই মজার মুডে দেখা যায়। অঙ্গদ বেদি আঙুল দিয়ে নেহার স্ফীত পেট দেখাচ্ছেন। ভেতরে বাড়ছে তাদের সন্তান। এখন তাঁরা তিনজন। নেহা চমৎকার একটি কালো পোশাক পরেছেন। আর অঙ্গদ পরেছেন ক্রিম কালারের শার্ট ও কালো প্যান্ট। হাস্যোজ্বল এ যুগল কয়েকটি ছবিতে পোজ দেন।

গত মে মাসে পরিবারের লোকজন ও অল্প কিছু বন্ধুদের উপস্থিতিতে নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি ভারতীয় রীতিতে বিয়ে করেন। গোপন ছিল তাদের বিয়ে। কিন্তু পরে তাঁরা সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করলে ভক্তরা বিস্মিত হন।

এর আগে নেহার গর্ভধারণের গুঞ্জনে অঙ্গদ বলেছিলেন, ‘যখন আমরা পরিবার পরিকল্পনা করব, তখন সবাইকে জানাব। এখন আমরা কাজ ও অন্য কিছু নিয়ে ব্যস্ত আছি।’

নেহার বাবা প্রদীপ ধুপিয়াও এ সংবাদ উড়িয়ে দিয়েছিলেন। দৈনিক ভাস্করকে বলেছিলেন, ‘এমন কিছু আদৌ ঘটেনি। যেহেতু তাঁরা মাত্রই বিয়ে করেছে, মানুষ অন্য কিছু ভাবছে। কিন্তু এমন কিছু হয়নি। মানুষ এ নিয়ে কথা বলছে আর ইচ্ছেমতো গুজব রটাচ্ছে।’

কিন্তু গুজব যে সত্যি, তা তো আজ জামাতা অঙ্গদ নিজের মুখেই বললেন!

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.