ফটিকছড়িতে সাদী’র ঈদ শুভেচ্ছা বিনিময়

0

ফটিকছড়ি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্থানীয় সাংবাদিক, দলের নেতাকর্মী, এলাকাবাসী ও বিশিষ্টজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,  শিল্পপতি সাদাত আনোয়ার সাদী। গত শুক্রবার ২৪ আগস্ট তাঁর গ্রামের বাড়ী নানুপুরের ভূঁফকির বাড়ীতে সকাল হতে উপস্থিত হতে থাকেন আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে উপজেলা পর্যায়ের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ। এছাড়াও এলাকার সর্বস্তরের মানুষকে এসময় উপস্থিত থাকতে দেখা যায়।

দুপুরে ভোজের মাধ্যমে আগতদের আপ্যায়ন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার ওসি জাকির হোসাইন মাহমুদ, বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান, শিক্ষকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিকেলে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন বর্তমান সময়ের আলোচিত রাজনীতিবিদ সাদাত আনোয়ার সাদী। এ সময় তিনি বলেন, স্কুল জীবনে ছাত্রলীগের মাধ্যমে আমার রাজনীতির হাতেখড়ি, চট্টলবীর এবিএম মহিউদ্দীন চৌধুরীর সাথে কাজ করার সুযোগ আমার হয়েছিল।

আমার পূর্বপুরুষগগণও সমাজ কর্মের সাথে নিবিড় ভাবে জড়িত ছিলেন। তাঁদের পথ অন্সুরণ করে আমিও অগ্রসর হচ্ছি। বঙ্গবন্ধুর বিশ্বস্থ সহচর মরহুম জননেতা আব্দুল্লাহ আল হারুনের ভাগিনা সাদাত আনোয়ার সাদী আরো বলেন, বৃহৎ আকারে সমাজ সেবার জন্য প্রয়োজন হয় একটি পরিসর। সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এজন্য সবার সহযোগীতা ও দোয়া কামনা করি। আগামীতে ফটিকছড়িতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হবে বলে ঘোষণা দেন সাদী। এ বিষয়ে তিনি খোলামেলা বক্তব্যে বলেন, আমরা এমন কিছু কাজ করতে চাই যে কাজের মাধ্যমে অন্যান্যরা উদ্বুদ্ধ হবে। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাই তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে যে মহাপরিকল্পনা হাতে নিয়েছেন তা বাস্তবায়নে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর পর তিনি ফটিকছড়ি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এর আগে সাদাত আনোয়ার সাদী স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় পরবর্তী মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.